ঢাকাTuesday , 10 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্থিক প্রতিষ্ঠানেও চলবে স্বাভাবিক কার্যক্রম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও স্বাভাবিক লেনদেন কার্যক্রম পরিচালিত হবে। নতুন সূচি অনুযায়ী লেনদেন চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১১ আগস্ট) থেকে আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।