ঢাকাSunday , 8 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পর্যটনকেন্দ্র সহসাই না খোলার ইঙ্গিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে সহসাই দেশের পর্যটনকেন্দ্র না খোলার ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পর্যটনকেন্দ্র খোলা থাকবে কি-না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটনকেন্দ্রগুলো মনে হয় এ মুহূর্তে (খোলা) হবে না, ওই যে ধাপে ধাপে। এটা আরও পরে।’
১১ আগস্ট থেকে ৮০ ভাগ উপস্থিতি দিয়ে অফিস-আদালত খুলবে কিনা-এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘যত কম করা যায়, সে রকমই থাকবে।’
বিধিনিষেধের মধ্যে শিল্পকারখানা খোলায় শ্রমিকদের দুর্ভোগের বিষয়ে তিনি বলেন, ‘কলকারখানা বাস্তবতার নিরিখেই খুলে দিতে হয়েছে। শ্রমিকদের কথা যেমন চিন্তা করতে হবে ঠিক কলকারখানার বিষয়েও ভাবতে হবে। বিদেশি কোম্পানির সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়ে কাজ করে। স্থানীয়ভাবে যারা উপস্থিত আছেন, তাদের নিয়ে কারখানা খোলার শর্ত দিয়ে অনুমতি দেয়া হয়েছিল। সব শ্রমিক চলে এসেছে। এর আগে কখনোই রফতানিমুখী শিল্পকারখানা বিধিনিষেধের আওতার মধ্যে ছিল না।’