নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সদস্য মো. শফিকুল আজমকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
এছাড়া পৃথক প্রজ্ঞাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন শামসুদ্দীন আজাদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

