ঢাকাWednesday , 4 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিসিসি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি

Link Copied!

CECনিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।
এই মুহূর্তে যদি মধ্যবর্তী নির্বাচন করতে হয়, তাহলে ইসি প্রস্তুত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রকিবউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেবে। নির্বাচন কমিশনকে সব সময় নির্বাচন করার জন্য প্রস্তুত থাকতে হয়। যেমন, এখন যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিসিসির নির্বাচনের গেজেট প্রকাশ করে, তাহলে আমাদের নির্বাচন করতে হবে।’
কবে নাগাদ ডিসিসি নির্বাচন হতে পারে জানতে চাইলে সিইসি বলেন, ‘সীমানা জটিলতা নিরসন করে স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে। সেই গেজেটের কপি হাতে না পেলেই আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারবো। সে লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচনের ব্যয় সংক্রান্ত অর্থ চেয়ে অর্থমন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।’
দেশের চলমান রাজনৈতিক সঙ্কট বিষয়ে সিইসি বলেন, ‘রাজনৈতিক সঙ্কট রাজনীতিবিদদের সমাধান করতে হবে। এখানে নির্বাচন কমিশনের করার কিছু নেই। আমরা দেশের মাথাও নই, অঙ্গও নই। ইসির দায়িত্ব ও কাজের পরিধি সংবিধানে বলা আছে।’
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করে ইসি, তাই চলমান সঙ্কট নিরসনে কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমরা রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেই। কিন্তু তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাদের নিজস্ব গঠনতন্ত্র আছে। তারা সেভাবে চলে।’
কবে নাগাদদেশের নাগরিকরা স্মার্টকার্ড হাতে পেতে পারে জানতে চাইলে রকিব উদ্দিন বলেন, ‘কিছুটা আইনি জটিলতা ছিল, আমরা সেগুলো নিরসন করেছি। তাছাড়া এতগুলো কার্ডের কাজ শুরু করলেও অনেক সময় লাগে। তারপরও আমরা অনেকটা এগিয়েছি।’
আইডিয়া প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠকে এওসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, আবু হাফিজ প্রমুখ।