ঢাকাTuesday , 3 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্ট্রাল ফার্মার শেয়ারের স্বাভাবিক দাম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুই মাসের বেশি সময় ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মার শেয়ারের দাম বাড়ছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
এ জন্য মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- সেন্ট্রাল ফার্মার শেয়ারের দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।
ডিএসই জানিয়েছে, সেন্ট্রাল ফার্মার শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ২ আগস্ট কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১১ টাকা। যা অনেকটা টানা বেড়ে ২ আগস্ট লেনদেন শেষে দাঁড়ায় ১৯ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ দুই মাসে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটি সর্বশেষ ২০১৯ সালে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
আর ২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাসের (২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত) ব্যবসায় শেয়ার প্রতি মুনাফা দিয়েছে মাত্র ৬ পয়সা।