ঢাকাMonday , 2 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গত অর্থবছরে রিটার্ন জমা দিয়েছেন ২৪ লাখ ৩০ হাজার ৬৪৫ জন

Link Copied!

নিউজ ডেস্ক : চলমান করোনা মহামারির মধ্যেও ২০২০-২১ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের সংখ্যা বেড়েছে। এ সময়ে মোট ২৪ লাখ ৩০ হাজার ৬৪৫ জন কর সনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রিটার্ন জমা করেছেন। এটি এর আগের বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।
এনবিআরের হিসাব অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে আয়কর রিটার্নের সংখ্যা ছিল ২১ লাখ ১৪ হাজার ৩৮৫। সে তুলনায় গত অর্থবছরে ৩ লাখ ১৬ হাজার ২৬০টি রিটার্ন বেশি জমা পড়েছে।
এ বিষয়ে এনবিআরের সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন বলেন, গত অর্থবছরের পুরো সময়টা আমরা করোনা মহামারির মধ্যে দিয়ে পার করেছি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সময়ে এনবিআর মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছে।
এছাড়া উৎসে কর আদায়ের ক্ষেত্রে মনিটরিং জোরদার ও আইনগত কিছু পরিবর্তন আনায় রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আলমগীর হোসেন বলেন, সকল টিআইএনধারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় এবার রিটার্ন জমার সংখ্যা বেড়েছে। এছাড়া রিটার্ন দাখিলের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে, যার সুফল আমরা দেখতে পাচ্ছি।
দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ৫৬ লাখ। ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার কোটি টাকা, যা বিগত অর্থবছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয় ছিল ২ লাখ ১৬ হাজার ৫৪০ কোটি টাকা।