ঢাকাThursday , 8 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে সংঘর্ষে ৫ জনের মৃত্যু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার পুচালে বুধবার দিবাগত মধ্যরাত থেকে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। খবর : নিউজ ১৮।
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের জরোডায় ১ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়। তারা দুইজনই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
এর আগে বুধবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক পাকিস্তানি গুলিবিদ্ধ হয়৷
অন্যদিকে পুলওয়ামার পুচাল এলাকায় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ২ জনের৷ উত্তর কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের একজন শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবিও করা হয়েছে। এ সময় ভারতীয় দুইজন সেনা আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।