ঢাকাTuesday , 6 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলিদের নাগরিকত্ব দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত পাঁচ হাজার ইসরায়েলিকে নাগরিকত্ব দিয়ে ফিলিস্তিন ও পুরো মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমন মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। একই সঙ্গে আবু ধাবিকে বিশ্বাসঘাতক ও আপসকামী হিসেবেও অভিহিত করে ইসরায়েলবিরোধী এই প্রতিরোধ আন্দোলন।
ইসলামি জিহাদের মুখপাত্র তারিক সালমি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা পরিচালিত আল-মাসিরা টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। এসময় তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আরব আমিরাতসহ পুরো আরব বিশ্বকে তাদের ভুল হিসাব-নিকাশ পুনর্বিবেচনার আহ্বান জানান।
তিনি বলেন, বিশেষ করে সাম্প্রতিক গাজা যুদ্ধে যখন ফিলিস্তিনি জনগণের শক্তিমত্তা এবং তেল আবিবের অজেয় থাকার ভুয়া দাবি প্রমাণিত হয়েছে তখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আরব দেশগুলোর দুর্বলতা প্রকাশ করা উচিত হবে না।
এমিরাটস লিকস ওয়েবসাইটের গত বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, গত তিন মাসে প্রায় ৫ হাজার ইসরায়েলিকে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব দেয়া হয়েছে। আরব আমিরাত বিদেশিদেরকে নাগরিকত্ব দেয়ার বিধান রেখে আইন সংশোধন করার পর বিশেষ করে ইহুদিদের এই সেবা দেয়া হয়েছে। এর আগে বিদেশিদেরকে নাগরিকত্ব দিত না সংযুক্ত আরব আমিরাত।
বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এমিরাটস লিকস জানায়, পুঁজি বিনিয়োগের অজুহাতে দুবাই ও আবুধাবিতে ইসরাইলি নাগরিকদের আনাগোনা ব্যাপকভাবে বেড়ে গেছে। সূত্রগুলো বলেছে, ইসরাইলিরা তাদের নিজস্ব নাগরিকত্ব ত্যাগ না করেই আরব আমিরাতের নাগরিকত্ব গ্রহণ করার সুযোগ লাভ করেছে।
এই নাগরিকত্ব লাভের ফলে ইসরায়েলি নাগরিকরা এখন অনায়াসে এবং অগ্রিম ভিসা গ্রহণ করা ছাড়াই পারস্য উপসাগর ও আরব দেশগুলো ভ্রমণ করতে পারবে।