ঢাকাWednesday , 23 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিকা কিনতে ৭৯৯০ কোটি টাকার অনুমোদন এডিবির

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা কেনার জন্য বাংলাদেশকে সাত হাজার ৯৯০ কোটি টাকা (৯৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার (২৩ জুন) এই ঋণ অনুমোদন দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি। বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলেছে, এই অর্থ দিয়ে বাংলাদেশ প্রায় ৪ কোটি ৪৭ লাখ (৪৪ দশমিক ৭ মিলিয়ন) ডোজ টিকা কিনতে পারবে।
এ বিষয়ে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, ‘টিকা প্রদান করোনার বিস্তার রোধ করতে পারে, মানুষের জীবন রক্ষা করতে পারে এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে পারে। করোনার থেকে রক্ষা এবং অর্থনীতিতে পুনরায় গতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে সহযোগিতা করার এডিবির চলমান প্রকল্প এটি।’