ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলকে বেশি অপছন্দ করে ব্রিটিশরা

Link Copied!

1আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের নাগরিকরা ইরানের চেয়ে বেশি ইসরাইলকে অপছন্দ করে। সম্প্রতি চ্যান্থাম হাউজ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান জরিপ শেষে এ তথ্য জানিয়েছে।
গত বছর গাজায় ইসরাইলের নৃশংস হামলার পর ‘আর্ন্তাজাতিকতাবাদ নাকি বিচ্ছিন্নতাবাদ’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি তৈরী শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়, তুলনামুলক বিচারে ইরানের চেয়ে বেশি ইসরাইলকে ‘বিশেষ অপছন্দ’ করে ব্রিটেনের নাগরিকরা। গত বছর ইসরাইলকে অপছন্দের হার ছিলো ১৮ শতাংশ। এ বছর তা বেড়ে দাড়িয়েছে ৩৫ শতাংশে। অপরদিকে গত বছর ইরানকে অপছন্দের হার ৪৫ শতাংশ। এ বছর তা কমে দাঁড়িয়েছে ৩৫ শতাংশে। তবে এই ‘বিশেষ অপছন্দের’ তালিকার শীর্ষে রয়েছে উত্তর কোরিয়া। ৪৭ শতাংশই কিম জং উনের নেতৃত্বের উত্তর কোরিয়াকে অপছন্দ করে।