ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংককের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Link Copied!

Bankokআন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। রবিবার দেশটির একটি বিলাশবহুল শপিংমলে বোমা বিস্ফোরণের পর সোমবার এ নির্দেশ দেন তিনি।
রবিবার সন্ধ্যায় ব্যাংককের একটি বিলাশবহুল শপিংমলের বাইরে দুটি বোমা বিস্ফোরিত হয়ে। এতে আহত হয় দুজন।  গত বছরের মে মাসে সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পরএই প্রথম দেশটিতে কোনো বোমা হামলার ঘটনা ঘটল।
বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন।
সোমবার তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘জনগণের ভালমন্দের বিষয়টি জড়িত থাকায় আমি নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছি।’
তিনি বলেন, ‘এই ঘটনা দেখিয়েছে আমাদের এখনও সামরিক আইন বহাল রাখা দরকার। এখনো কিছু খারাপ লোক শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদের কঠোর শাস্তি দেয়ার জন্য আমাদের পথ বের করতে হবে।’
পুলিশ জানিয়েছে, এলিভেটেড হাঁটাপথের উপর একটি ইলেকট্রিক কন্ট্রোলের পেছনে পাইপ-বোমা দুটি লুকানো ছিল। বোমা দুটিতে টাইমার স্থাপন করে রাত ৮টায় বিস্ফোরিত হওয়ার সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছিল। তবে এ হামলার দায় স্বীকার করেনি।
সিসিটিভির ফুটেজ দেখে হামলার জন্য ২ ব্যক্তি সন্দেহ করা হচ্ছে। তবে ফুটেজে ছবি স্পষ্ট না দেখায় পুলিশ হামলাকারিদের চিহ্নিত করতে পারেনি।