ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনকে অস্ত্র দেয়ার কথা ভাবছে আমেরিকা

Link Copied!

Tankআন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনীকে যুদ্ধাস্ত্র সরবরাহের কথা ভাবছে আমেরিকা। রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা যখন ইউক্রেন সেনাবাহিনীর বিরু্দ্ধে তাদের হামলা জোরদার করছে ঠিক তখনই মার্কিন প্রশাসন এ অস্ত্র সরবরাহের চিন্তাভাবনা করছে।
সোমবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কিয়েভ সরকারের সঙ্গে বৈঠকে অস্ত্র সহায়তার বিষয়টি আলাপ করতে প্রস্তুত রয়েছেন তিনি। এছাড়া মার্কিন সেনা প্রধান মার্টিন ডেম্পসে , ন্যাটোর সামরিক কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলাভও কিয়েভকে অস্ত্র সরবরাহের পক্ষে। তবে এ ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামার মতামত এখনও জানা যায়নি।
এদিকে,  সাবেক মার্কিন আট শীর্ষ কর্মকর্তার সোমবার ইউক্রেনের বিষয়ে একটি স্বতন্ত্র প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। ইউক্রেনকে ৩০০ কোটি ডলারের অস্ত্র দেয়ার আহ্বান জানানো হবে এ প্রতিবেদনে।এ সব অস্ত্র সহায়তার মধ্যে সাঁজোয়া বহর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং নজরদারির ড্রোন রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।