ঢাকাTuesday , 23 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএইচবিএফসি’র নতুন মহাব্যবস্থাপক হলেন মো. খাইরুল ইসলাম

Link Copied!

মো. খাইরুল ইসলাম

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২১ মার্চ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর উপ-মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলামকে পদোন্নতি প্রদানপূর্বক একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়েছে। মো. খাইরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে অফিসার হিসেবে বিএইচবিএফসিতে যোগদান করেন। যোগদানের পর তিনি মাঠপর্যায়ে ও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। -সংবাদ বিজ্ঞপ্তি