ঢাকাSunday , 1 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়া প্রবেশের সময় ৯ ভারতীয় আটক

Link Copied!

syria-barrel-bomb-attack-1আন্তর্জাতিক ডেস্ক : টুরিস্ট ভিসায় ইস্তাম্বুল সফরের সময় নয় ভারতীয়কে আটক করেছে তুরস্ক কর্তৃপক্ষ। তুরস্ক থেকে সিরিয়া প্রবেশের চেষ্টা করার সময় তাদেরকে আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। বৃহস্পতিবার আটককৃতদের ভারত ফেরত পাঠানো হয়েছে।
এখন ওই নয় জন সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট দলের সদস্য কীনা তা খতিয়ে দেখছে ভারতের পুলিশ বিভাগ। ব্যাঙ্গালোর পুলিশ আটককৃত ব্যক্তিদের নাম প্রকাশ করেছে। তারা হলেন, চেন্নাইয়ের বাসিন্দা মোহাম্মদ আবদুল আহাদ(৪৬), তার স্ত্রী এবং পাঁচ ছেলেমেয়ে, তেলেঙ্গানার জাভেদ বাবা(২৪) এবং কর্নাটকের ইব্রাহিম নৌফাল। আহাদ, জাভেদ এবং ইব্রাহিম পেশায় প্রকৌশলী।
পুলিশ এখনো তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। তারা সন্ত্রাসী গোষ্ঠী ইসলামি স্টেটের সদস্য কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ওই নয় ভারতীয় গত ১৪ ডিসেম্বর ব্যাঙ্গালোর থেকে ইস্তাম্বুল পৌঁছেছিল। পরে তারা সিরিয়া প্রবেশের চেষ্টা চালানোর সময় তুরস্কের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। তারা সিরিয়া যেতে চেয়েছিল কেন এ বিষয়ে আটককৃতদের জেরা করেছে পুলিশ।
ওই দলের নেতা আহাদ ক্যালিফোর্নিয়ার এক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সের ওপর মাস্টার্স ডিগ্রি নেন। এরপর দশ বছরের বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে কাজ করেছিলেন।