ঢাকাThursday , 31 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টানা তিনদিন ব্যাংক লেনদেন বন্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক হলিডে এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা তিনদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকছে। চলতি বছরের শেষদিন আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এবং নতুন বছরের প্রথম দুই শুক্রবার (১ জানুয়ারি) ও শনিবারসহ (২ জানুয়ারি) তিনদিন দেশের ব্যাংকিংখাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন বন্ধ থাকবে।
বুধবার (৩০ ডিসেম্বর) ছিল চলতি বছরে ব্যাংক ও আর্থিকখাতের লেনদেনের শেষ কার্যদিবস। যদিও বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষদিন। তবে এ দিনটিতে প্রতিবছর ব্যাংক হলিডে থাকে। এদিন চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়।
পহেলা জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওই দিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়। দিনটিতে গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম পরিচালনা করা হয়না।
২০২১ সালের ১ ও ২ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন। সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে। আর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে।