আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ইরাকের তেলসমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে পিছু হটেছে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা। শুক্রবার কুর্দি বাহিনীর সঙ্গে যুদ্ধের পর আইএস যোদ্ধারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়।
কুর্দি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শিরকো ফায়েথ বলেন, চলতি মাসের মধ্যে আইএসের সবচেয়ে শক্তিশালী হামলায় শুক্রবার কুর্দিবাহিনীর কমপক্ষে ২৫ যোদ্ধা নিহত হয়েছে।
কুর্দি পেশমার্গা বাহিনীর ১৭তম ব্রিগেডের সেনা কর্মকর্তা মারিওয়ান আবদেল খালেগ বার্তা সংস্থা আলজাজিরাকে বলেন, ‘আইএস যোদ্ধার কুয়াশার সুবিধা নিয়েছে এবং হঠাৎ হামলা চালিয়েছে। কিন্তু আমরা তাদের ওই সব হামলা আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি।’

