ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যামেরুনে বোকো হারামের ১২৩ জঙ্গি নিহত

Link Copied!

Boko haramআন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনের উত্তরাঞ্চলে বোকো হারামের ১২৩ জঙ্গি নিহত হয়েছে।এছাড়া সংঘর্ষে চাদের তিন সেনা নিহত এবং ১২জন আহত হয়েছে।
ক্যামেরুনের জাতীয় টেলিভিশনে সেনাবাহিনীর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতি ও শুক্রবার উত্তর ক্যামেরুনের সীমান্তবর্তী ফোটোকল শহরে চাদের সেনাবহরে হামলা চালায় বোকো হারাম। এসময় সংঘর্ষে বোকো হারামের১২৩ জঙ্গি নিহত হয়।এছাড়া চাদের তিন সেনা নিহত এবং ১২জন আহত হয়।
নাইজেরিয়ার প্রতিবেশী ক্যামেরুনে বোকো হারামের তৎপরতা ও হুমকি বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে জঙ্গি গোষ্ঠীটিকে মোকাবিলায় সেখানে ১৭ জানুয়ারি সেনাবহর পাঠায় চাদ।
সেনাবাহিনীর জেনারেল স্টাফের ওই বিবৃতিতে বলা হয়, শত্রুদের তাড়িয়ে দেয়া হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে পরবর্তী অভিযান চালাতে সেনাবাহিনীকে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় কমপক্ষে ১৩ হাজার নিহত ও প্রায় দশ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।