ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন না রমনি

Link Copied!

Romneyনিজস্ব প্রতিবেদক : মিট রমনি ২০১২ সালে বারাক ওবামার সঙ্গে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতায় নেমেছিলেন। এবং বলা বাহুল্য পরাজিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তার খুব বেশি পদচারণা আর পরিলক্ষিত হয়নি। এ অবস্থায় তিনি ঘোষণা করেছেন ২০১৬ সালের নির্বাচনে তিনি আর প্রতিযোগীতায় নামছেন না আদৌ।
৬৭ বছর বয়স্ক প্রবীণ এ রাজনীতিক মনে করেন আসাছে নির্বাচনে দলের অন্যান্যদের প্রতিযোগীতায় নামার সুযোগ দেয়াই অধিক সমীচিন। মিট রমনির রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে পরবর্তীকালীন রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ, নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি এবং সিনেটর রান্ড পল।
আগামী নির্বাচনে ওবামার ডেমোক্রেটিক পার্টির হয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন মার্কিন প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। যদিও এ সংক্রান্দ কোনো ঘোষণাই এখনও তার পক্ষ থেকে আসেনি।