ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষাকালীন হরতাল না দিতে খালেদার প্রতি অভিভাবকদের আহ্বান

Link Copied!

khaleda_zia_
নিজস্ব প্রতিবেদক : দেশের ১৫ লাখ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অন্তত আগামী এক মাস অবরোধ, হরতালের মতো ভয়াবহ কর্মসূচি না দিতে আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এক স্মারকলিপি নিয়ে আসেন অর্ধশত অভিভাবক। এসময় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের যেতে দেয়া হয়নি বলে অভিভাবকরা অভিযোগ করেন সাংবাদিকদের কাছে।
তারা জানিয়েছেন, খালেদা জিয়ার কাছে তাদের দাবি- মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০ দলীয় জোট যেন হরতাল ও অবরোধের মতো ভয়াবহ কর্মসূচি না দেয়।
তবে চেয়ারপারসনেরে প্রেসইউং সদস্য শামসুদ্দিন দিদার স্মারকলিপি গ্রহণের খবরটি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, ‘এমন বিষয় আমার জানা নেই।’
উল্লেখ্য, আগামী সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। অথচ আগামীকাল রোববার থেকে সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।