ঢাকাSaturday , 21 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরমাণু সমঝোতায় ফেরার পথ কঠিন করেছেন ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য পরমাণু সমঝোতায় ফেরার পথ কঠিন করে তুলেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ ফ্রাঙ্ক এন. ভন হাইপেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক এবং জ্যেষ্ঠ গবেষক ফ্রাঙ্ক এন. ভন হাইপেল শুক্রবার ওই সাক্ষাৎকার দিয়েছেন। গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন। এরপর নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য ব্যাপকভাবে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আসছেন। সর্বশেষ নিষেধাজ্ঞা তারই অংশ।
এসব নিষেধাজ্ঞা প্রসঙ্গে অধ্যাপক হাইপেল বলেন, ইরানের পরমাণু সমঝোতায় যেন জো বাইডেন আবার যোগ না দিতে পারেন সেজন্য এই পথ কঠিন করে তুলতেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জো বাইডেন এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে গেলেই রিপাবলিকানরা তার বিরুদ্ধে ইরানের প্রতি পক্ষপাতমূলক অন্ধ সমর্থনের অভিযোগ আনবেন। অধ্যাপক হাইপেল বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাইডেন কতবার কংগ্রেসে ভোটাভুটি করবেন?
ইরানের গরীব-দুঃখীদের জন্য রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে আলাদা একটি ফাউন্ডেশন রয়েছে যা সরাসরি সর্বোচ্চ নেতার দফতর থেকে পরিচালিত হয়। ট্রাম্প প্রশাসন সর্বশেষ এই তহবিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া, ফাউন্ডেশনের প্রধান এবং আরও বেশ কয়েকজন ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের গরিব-দুঃখী লোকজন রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন।