ঢাকাWednesday , 18 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ইসরায়েলের ‘প্রতিশোধমূলক’ বিমান হামলা, নিহত ৩ সেনা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে তিন সিরীয় সেনা প্রাণ হারিয়েছেন। সীমান্তে বিস্ফোরক পাওয়ার দাবি জানিয়ে তার প্রতিশোধ হিসেবেই সিরিয়ায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গতরাতে তাদের যুদ্ধবিমান থেকে ইরানি কুদস ফোর্স ও সিরীয় সশস্ত্র বাহিনীর সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেশটিতে ইসরায়েলি আগ্রাসনে তিন সেনা নিহত এবং একজন আহত হয়েছেন।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে শত শতবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি অনুসারে, সেখানে ইরানি ও লেবানিজ হিজবুল্লার অধীনে থাকা স্থাপনার পাশাপাশি কিছু সরকারি জয়গাতেও হামলা চালানো হয়েছে।
সিরিয়ায় পরিচালিত একক অভিযানের কথা খুব কমই স্বীকার করেছে ইসরায়েল। যেগুলোর কথা জানিয়েছে সেগুলোকেও ইসরায়েলি অঞ্চলের হুমকি মোকাবিলার ব্যবস্থা হিসেবে দাবি করেছে তারা।
গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা দখলকৃত গোলান মালভূমিতে বিশেষায়িত বিস্ফোরক দ্রব্য (আইইডি) খুঁজে পেয়েছে। এটিকে সিরিয়ায় ইরানি যোগসূত্র থাকার ‘পরিষ্কার প্রমাণ’ হিসেবে দাবি করেছে তারা।
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি অঞ্চলটি দখল করেছিল ইসরায়েল।
মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেছেন, তারা এ অঞ্চলে বিস্ফোরক স্থাপন কিছুতেই সহ্য করবেন না। তিনি বলেন, আমরা এ বিষয়ে অন্ধ হয়ে থাকতে পারি না। এটা একটা ভয়াবহ ঘটনা।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সিরিয়ার ভেতর থেকে সবধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য তারা দেশটির সরকারকেই দায়ী করছে এবং সেখানে ইরানি যোগসূত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।