ঢাকাWednesday , 28 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু তহবিল ব্যবহারে সক্ষমতা নেই বাংলাদেশের

Link Copied!

Muhit-2-নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একাধিক তহবিল পেলেও তা ব্যবহারে এখন পর্যন্ত বাংলাদেশ সক্ষমতা অর্জন করতে পারেনি।’
বুধবার সকালে আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে ‘গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশের অবস্থান ও প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি’ শীর্ষক এক কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘২০২০ সালের মধ্যে জিসিএফ ফান্ড হবে দুইশ’ বিলিয়ন মার্কিন ডলার।  এই ফান্ডের একটা অংশ বাংলাদেশও পাবে। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।’
এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমদ, জিসিএফের নির্বাহী পরিচালক হেলাচিক্রহো ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।