ঢাকাWednesday , 28 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইডিএফ থেকে ১.৭৫% সুদে ঋণ পাবেন রফতানিকারকরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের (রফতানি উন্নয়ন তহবিল বা ইডিএফ) সুদহার দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। ফলে এখন এ তহবিল থেকে ১ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ পাবেন রফতানিকারকরা।
বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে। করোনার প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত রফতানিকারকদের বিশ্ব বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে এ সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রফতানি উন্নয়ন তহবিল থেকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ দেবে। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মাত্র ১ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন রফতানিকারকরা। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা দেয়া হবে।
রফতানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে বৈদেশিক মুদ্রায় স্বল্প সুদে ঋণ সুবিধা দেয়ার লক্ষ্যে ১৯৮৯ সালে রফতানি উন্নয়ন তহবিল গঠিত হয়। মাত্র ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে এ তহবিলের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে এটি ১০ কোটিতে উন্নীত করা হয়। এরপর ধাপে ধাপে আকার বাড়িয়ে সবশেষ চলতি বছরের এপ্রিলে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক।