ঢাকাMonday , 26 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপিনসে সংঘর্ষে ৪৯ পুলিশ কমান্ডো নিহত

Link Copied!

FiliFineআন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিনসে মুসলমান বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪৯ পুলিশ কমান্ডো নিহত হয়েছে। এসময় বিদ্রোহীদের কয়েকজন সদস্যও নিহত হয়। তবে তাদের সংখ্যা জানা যায়নি। রবিবার দক্ষিণ ফিলিপিনসের ম্যাগুইন্দানাও প্রদেশের একটি শহরে মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শান্তিচুক্তি স্বাক্ষরের এক দশক পর সরকারি বাহিনীর সঙ্গে এমআইএলএফের এ সংঘর্ষের ঘটনা ঘটলো।
রবিবার মিন্দানাও দ্বীপের ম্যাগুইন্দানাও প্রদেশের মামাসাপানো শহরে আকস্মিক অভিযান চালায় পুলিশ কমান্ডোরা। বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটারস ও শান্তিচুক্তির বিরোধী এমআইএলএফের একটি গ্রুপের সদস্যদের আটক করতেই এ অভিযান  চালানো হয়।
মামাসাপানো শহরের মেয়র তাহিরউদ্দিন বেনজার আমপাতুয়ান জানান, অভিযানের বিষয়ে পুলিশ আগে থেকে এমআইএলএফকে কিছু জানায়নি। ফলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
১১ ঘন্টব্যাপি চলা সংঘর্ষে  ৪৯ পুলিশ কমান্ডো নিহত হয়।
আঞ্চলিক পুলিশের মুখপাত্র জুডিথ আমবঙ বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহত পুলিশ সদস্যদের মৃতদেহ উদ্ধার করে একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
এমআইএলএফ নেতারা সংঘর্ষের কথা স্বীকার করেছেন। তবে তাদের কতোজন সদস্য নিহত হয়েছে সে ব্যাপারে তারা কিছু জানাননি।