ঢাকাMonday , 26 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানকে সহযোগিতার আশ্বাস বিশ্ব নেতাদের

Link Copied!

salman-cameronইন্টারন্যাশনাল ডেস্ক : সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের প্রয়াণে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে বিশ্ব নেতৃবৃন্দ এসেছেন রিয়াদে। নবনিযুক্ত বাদশাহ সালমান বিশ্ব নেতাদের স্বাগত জানান এবং আগামীতে দেশ পরিচালনায় বিশ্ব নেতাদের সহায়তাসহ বাদশাহ আবদুল্লাহর পরকালের শান্তি কামনায় সবার দোয়া কামনা করেন। বিশ্ব নেতারাও বাদশাহ সালমানকে সহযোগিতার আশ্বাস দেন।
সৌদি বাদশাহ আবদুল্লাহর প্রতি বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধা জানাতে আল-ইয়ামামা প্রাসাদ রাজকীয় আদালতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব নেতাদের উচ্চতর নিরাপত্তার জন্য রাষ্ট্র ও সরকার প্রধান, রাজ পরিবারের সদস্য এবং সিনিয়র মন্ত্রী, সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ছাড়া আর কোনো সফরসঙ্গিকে অনুষ্ঠানে যোগ দেয়ার অনুমতি দেয়নি সৌদি রাজ পরিবারের নিরাপত্তা বিভাগ।
বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, যুক্তরাজ্যের প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, স্প্যানিশ রাজা ফিলিপ ষষ্ঠ, ডাচ রাজা উইলেম আলেকজান্ডার, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া হুলান্দি, ক্রাউন প্রিন্স নরওয়ে হ্যাকন ম্যাগনাস, হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, ডেনমার্কের আন্দ্রে হেনরিক, রাশিয়ান প্রধানমন্ত্রী দিমিত্রি আনাতোলিয়েভিচ মেদভেদেভ, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল সিসি, কিরগিজ পররাষ্ট্রমন্ত্রী এরলান এবডিলডাব, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা, ধর্মমন্ত্রী লুকমান হাকিম সাইফুদ্দিন, গ্যাবনের প্রেসিডেন্ট আলী বংগো অনডিম্বা, জিবুতি প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুলেহ, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়ালিদ আবদুল আজিজ, তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি কেইড ইসেবসি, চীনা উপ প্রধানমন্ত্রী ইয়াং চিয়ে ছি, প্রিন্স মৌলে বিন রশিদ, মরক্কোর রাজা, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি, নাইজেরিয়ার নামাদি সাম্বো এবং সাবেক তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল প্রমুখ।
ভারত সফররত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামাসহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল রোববার রিয়াদে আসবেন বলে হোয়াইট হাউস ও সৌদি রাজ পরিবার জানিয়েছে।
এর আগে গত শুক্রবার জানাজা নামাজের অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরবে আসেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরডোগান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির এবং মিশরীয় প্রিমিয়ার ইব্রাহিম মাহতাবসহ জিসিসি থেকে রাষ্ট্র ও সরকার প্রধানদের একটি দল।