ঢাকাTuesday , 16 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে ঋণ চুক্তি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি পর্যায়ে ৩৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য এডিবি’র সঙ্গে আর্থিক ঋণ চুক্তি করেছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
মঙ্গলবার (১৬ জুন) সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ৩৪ মিলিয়ন মার্কিন ডলার ঋণ চুক্তি হয়। প্রধান অর্থদাতা হিসাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এ প্রকল্পে ১৭.৭২ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে। সহ-অর্থদাতা হিসাবে ১৬.৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে জার্মান উন্নয়ন অর্থ সংস্থা (ডিইজি), যেখানে গ্রিন ডেল্টা ক্যাপিটাল এই লেনদেনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা হিসাবে ভূমিকা পালন করেছে।
এ বিষয়ে গ্রিন ডেল্টা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এই প্রকল্পে এডিবি’র অর্থায়ন ও ডিইজি’র সহ-অর্থায়নের ফলে সৌরবিদ্যুৎ প্রকল্প বৃদ্ধিতে এবং বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির জন্য বৈদেশিক বিনিয়োগ অর্জনে সহায়তা করবে।’
অন্যদিকে এডিবি’র প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ার অবকাঠামো ফিনান্সের পরিচালক মি. চক্রবর্তী বলেন, ‘প্রকল্পটি দৃঢ়ভাবে প্রমাণ করে যে বাংলাদেশের সৌর শক্তি খাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা রাখার জন্য একটি আকর্ষণীয় জায়গা’।
ডিইজি’র এনার্জি অবকাঠামো ডিরেক্টর মি. আন্দ্রেয়াস ক্রেমার বলেছেন, ‘নবায়নযোগ্য শক্তির এই অগ্রযাত্রায় বাংলাদেশকে সহায়তা করতে সক্রিয় ভূমিকা রাখতে পেরে ডিইজি গর্বিত। অবশ্যই এই প্রকল্পটি আরও বেশি বেসরকারি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রভাবিত করতে সহায়তা করবে। ’
এটি বাংলাদেশের প্রথম ৩৫ মেগাওয়াট বেসরকারি খাতের সৌরবিদ্যুৎ প্রকল্প, যা এডিবি এবং ডিইজি’র মতো প্রতিষ্ঠানের দ্বিপক্ষীয় অর্থায়ন পাচ্ছে। প্রকল্পটি চালু হওয়ার পরে জাতীয় গ্রিডে বার্ষিক ৫০ গিগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ সরবরাহ করবে এবং ৩৩,২০০ মেট্রিক টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন প্রতিহত করবে বলে জানা গেছে।