ঢাকাTuesday , 16 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাস্ক পরার বিধান শিথিল করলো অস্ট্রিয়া

Link Copied!

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারির প্রকোপ কমে যাওয়ায় মুখে মাস্ক পরার বিধান শিথিল করেছে অস্ট্রিয়া। দেশটিতে এখন থেকে দোকানপাটে গেলে আর মাস্ক পরতে হবে না। খবর বিবিসির।
করোনাভাইরাসের বিস্তার রোধে গত এপ্রিল মাসে অস্ট্রিয়ায় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। তবে এখনও গণপরিবহনে ও ট্যাক্সিতে চড়ার সময় মাস্ক পরতে হবে। ফার্মেসি, ক্লিনিক ও হাসপাতালে গেলেও মাস্ক পরা বাধ্যতামূলক।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী লোকজনকে অনুরোধ করেছেন সবসময় সঙ্গে মাস্ক রাখতে এবং ভিড় দেখলে সেটা মুখে পরে নিতে। তিনি বলেছেন, সংক্রমণের হার বেড়ে গেলে মাস্ক পরা আবারও বাধ্যতামূলক করা হতে পারে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৬৭৮ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৬ জন। এখন করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৩৯১ জন, তাদের মধ্যে গুরুতর অবস্থা ১৫ জনের।