ঢাকাTuesday , 16 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে অধিকাংশ আর্থিক খাত খোলার সিদ্ধান্ত

Link Copied!

নিউজ ডেস্ক : চলতি মাসের ২ তারিখ থেকে লকডাউন তুলে নিতে শুরু করেছে সিঙ্গাপুর। প্রথম ধাপে তারা জরুরি এবং কম ঝুঁকিপূর্ণ আর্থিক খাত খুলে দেয়। এবার শুক্রবার থেকে অধিকাংশ ব্যবসা-বাণিজ্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর আল জাজিরার।
তবে সিনেমা হল, পানশালা ও নাইটক্লাব খুলবে না দেশটি। এগুলো বন্ধ থাকবে আরো কিছুদিন।
এ বিষয়ে দেশটির মন্ত্রী লরেন্স ওং বলেছেন, ‘শুক্রবার থেকে নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের ব্যবসা-বাণিজ্য চালু করা যাবে। পাশাপাশি পাঁচজন একসঙ্গে দেখা সাক্ষাত করতে পারবেন। তবে এক্ষেত্রে একজন থেকে অপরজনকে কমপক্ষে ৩ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে।’
গেল দুই সপ্তাহ ধরে সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৪০ হাজার ৮১৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে মাত্র ২৬ জন। সেরে উঠেছে ৩০ হাজার ৩৬৬ জন। চিকিৎসাধীন রয়েছে ১০ হাজার ৪২৬ জন।