ঢাকাSunday , 14 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ঢুকতে হবে বাংলাদেশে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দর হয়ে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের দেশে প্রবেশের ক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ অর্থাৎ ‘করোনায় আক্রান্ত নয়’-এমন সার্টিফিকেট নিয়ে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এছাড়া আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে কিছুটা শিথিলতা আনা হয়েছে। শুধুমাত্র লন্ডন ও কাতারে যাবে বাংলাদেশের ফ্লাইট।
বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন কমিটির সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির স্বাক্ষরিত এমন নির্দেশনা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
রোববার (১৪ জুন) বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নির্দেশনা বলা হয়েছে, ১৬ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদিআরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোর শিডিউল প্যাসেঞ্জসার কোনও ফ্লাইট বাংলাদেশে আসবে না। তবে বিশেষ ফ্লাইট (চার্টার) ও কার্গো ফ্লাইট আসতে পারবে।
এসব দেশ ছাড়া অন্য দেশের প্যাসেঞ্জার ফ্লাইট এবং এসব দেশ থেকে আসা বিশেষ ফ্লাইটে যারা দেশে ফিরবেন তাদের করোনা টেস্টের ফলাফল এবং সার্টিফিকেট আনা বাধ্যতামূলক। শুধু তাই নয়, ফলাফল নেগেটিভ আসতে হবে। যাত্রী যে দেশের নাগরিক হোক না কেন ‘করোনা নেগেটিভ’ সম্বলিত মেডিক‌্যাল সার্টিফিকেট ইংরেজিতে ট্রান্সলেট করা থাকতে হবে। বিমানবন্দরে প্রবেশের সময় এটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
যদি কোনও প্রবাসী বাংলাদেশি এই সার্টিফিকেট ছাড়া দেশে ফিরে তাহলে বিমানবন্দর থেকে তাদের সরাসরি ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসা প্রবাসী বাংলাদেশির কারও দেহে যদি করোনাভাইরাসের উপসর্গ থাকে তাহলেও তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে। তবে সবকিছু ঠিক থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে যেতে হবে তাদের।