ঢাকাSaturday , 13 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে হারলে ‘অন্য কিছু’ করবেন ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে চুরি করার চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প এবং হারলেও হোয়াইট হাউজ ছাড়বেন না এমন অভিযোগ ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের। তেমন কিছু হবে না বলে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্টকে আশ্বস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে বর্তমান রাষ্ট্রপ্রধানের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের বাইডেন। করোনাভাইরাসের কারণে নির্বাচনী প্রচারণা জোরদার না হলেও দুজনের কথার লড়াই চলছে বেশ ভালোভাবে।
বুধবার রাতে সম্প্রচার হওয়া দ্য ডেইলি শোতে বাইডেন বলেছিলেন, ‘নির্বাচন নিয়ে আমার গভীর উদ্বেগ হচ্ছে যে এই প্রেসিডেন্ট নির্বাচনে চুরির চেষ্টা করবে।’ তার শঙ্কা, জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটাররা যেন ভোট দিতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে।
মেতে ট্রাম্পের নির্বাচন সংক্রান্ত এক মন্তব্য নিয়ে ৭৭ বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘এই মানুষ বলেছিলেন, মেইল ইন ব্যালটে জালিয়াতি হবে।’ এমনকি ট্রাম্প নির্বাচনে না জিতলেও হোয়াইট হাউজে থেকে যাবেন এমন শঙ্কা প্রকাশ করেছেন বাইডেন।
শুক্রবার ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রতিদ্বন্দ্বীকে স্বস্তিই দিলেন, ‘আচ্ছা আমি যদি না জিতি, আমি যদি না-ই জিতি। আমি কী বলতে চাচ্ছি আপনারা জানেন, জীবন চলে যাবে। অন্য কিছু করবো।’