ঢাকাThursday , 11 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে একদিনে করোনায় আক্রান্ত-মৃত্যুর রেকর্ড

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : টানা ৯ দিন ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৯ হাজারের ঘরে থাকলো। মৃত্যু হলো সাড়ে তিন শতাধিক। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সঙ্গে রেকর্ড সংখ্যক ভারতীয় মারা গেলেন।
আক্রান্তের সংখ্যায় বিশ্বে পঞ্চম স্থানে থাকা ভারতে বৃহস্পতিবার পর্যন্ত ২ লাখ ৮৬ হাজার ৫৭৯ জনের করোনা ধরা পড়েছে। স্বাস্থ্য বুলেটিনের বরাত দিয়ে আজ সকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একদিনে রেকর্ড ৯ হাজার ৯৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩৫৭ জনের মৃত্যুতে এই রোগে প্রাণহানি ৮ হাজার ছাড়িয়েছে। মহামারি শুরুর পর ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৮ হাজার ১০২ জন।
গোটা দেশে ৫০ লাখের বেশি নমুনা পরীক্ষার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার রেকর্ড ১ লাখ ৫১ হাজার ৮০৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। সবচেয়ে বেশি ৩ হাজার ৪৮৩ জনের মৃত্যু হয়েছে দেশের হটস্পট মহারাষ্ট্রে।
আক্রান্ত আর মৃত্যুর রেকর্ডের দিনে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সুখবরও আছে। প্রথমবার বর্তমান রোগীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে সুস্থ হওয়ার সংখ্যা। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৯১ জন করোনা থেকে সেরে উঠেছেন এবং মোট সংখ্যা এক লাখ ৩৫ হাজার ২০৫ জন। অন্যদিকে দেশে বর্তমান রোগী এক লাখ ৩৩ হাজার ৬৩২ জন। সুস্থতার হার ৪৮.৮৮ শতাংশ।