নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস থেকে রক্ষায় সমগ্র ঢাকা শহর লকডাউন ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জনস্বার্থে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ভার্চুয়াল হাইকোর্টে এ রিট দায়ের করেছেন। রিটে করোনার চিকিৎসার জন্য পর্যাপ্ত হাইফ্রো নেজাল অক্সিজেন ক্যানলা সংগ্রহের নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটে ক্যাবিনেট, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবলায়ের সচিব, ডিজি হেলথ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), অতিরিক্ত সচিব (প্রশাসন), পুলিশ কমিশনার, ডিজি র্যাব ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী বলেন, ‘ঢাকা শহরে এখন ভাইরাসটি যেভাবে ছড়িয়েছে তাতে আতঙ্কজনক অবস্থা তৈরি হয়েছে। তাই বিশেষজ্ঞদের মতামত মেনে সিদ্ধান্ত নেওয়া উচিত।’

