ঢাকাMonday , 8 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ালো

Link Copied!

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ মিলিয়ন তথা ২০ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩ হাজার ৭০১ জন।
দেশটিতে মারা গেছে ১ লাখ ১২ হাজার ৪২২ জন। সেরে উঠেছে ৭ লাখ ৫৭ হাজার ৮৬ জন। চিকিৎসাধীন রয়েছে ১১ লাখ ৩৪ হাজার ১৯৩ জন। তার মধ্যে ১৬ হাজার ৯১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৩৬০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৬৭৩ জন। স্পেনে ২ লাখ ৮৮ হাজার ৬৩০ জন। যুক্তরাজ্যে ২ লাখ ৮৬ হাজার ১৯৪ জন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য থেকে শুরু করে নিয়ন্ত্রাণাধীন অঞ্চল; সবখানেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্ক রাজ্যে। সেখানে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। মারা গেছে ৩০ হাজার ৪২৯ জন। নিউ জার্সিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬ জন। মারা গেছে ১২ হাজার ২১৬ জন।
ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ১০৬ জন। ইলিনয়িসে ১ লাখ ১৭ হাজার ৭৫৭ ও ম্যাসাচুসেটসে ১ লাখ ৩ হাজার ৪৩৬ জন। বাকি রাজ্যগুলোতে আক্রান্তের সংখ্যা লাখের নিচে রয়েছে।