ঢাকাMonday , 8 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় পৌঁছেছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চীন থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগের সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছেছেন।
সোমবার ( ৮ জুন) বেলা ১১টা ২০ মিনিটে চীনের হাইনান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে (এইচইউ-৪৫১) ১০ সদস্যের ওই চিকিৎসক দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিমানবন্দরে চীনা মেডিক্যাল বিশেষজ্ঞদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ দুই দেশের অন্য কর্মকর্তারা।
বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এ চীনা মেডিক্যাল দল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশে এসেছে। চীনা মেডিক্যাল দল বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।
এ উপলক্ষে বিমানবন্দরে একটি রিসিপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।