ঢাকাSaturday , 6 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মারা গেলেন আরও ৩৫ জন, আক্রান্ত ২৬৩৫

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪৬ জনে।
এ সময়ে নতুন করে আরও ২ হাজার ৬৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৩ হাজার ২৬ জনে।
শনিবার (৬ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন। ২৪ ঘণ্টার মধ‌্যে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৯০৯টি। সারা দেশে ৫০টি ল‌্যাবে পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৮৬টি নমুনা।