ঢাকাThursday , 4 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেক্সিকোতে একদিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ রোগের মহামারি শুরুর পর থেকে গতকাল বুধবার একদিনে রেকর্ড সংখ্যক রোগী পাওয়ার ও মৃত্যুর ঘটনা ঘটলো মেক্সিকোতে।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২ জন মারা গেছে করোনায় যা আগের রেকর্ড মৃত্যুর চেয়ে দ্বিগুণ। গত সপ্তাহে সর্বোচ্চ ৫০১ জনের মৃত্যু হয়েছিল একদিনে। কোভিড-১৯ রোগে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৭১৯ জন।
কর্তৃপক্ষ এই সময়ে আরও ৩ হাজার ৯১২ জনের করোনা শনাক্তের খবর দিয়েছে, যা দৈনিক রেকর্ড। টানা দ্বিতীয় দিন আক্রান্তে রেকর্ড হলো মেক্সিকোতে। মোট কোভিড-১৯ রোগী ১ লাখ ১ হাজার ২৩৮ জন। তাতে ১৪তম দেশ হিসেবে মেক্সিকোতে করোনা আক্রান্ত ছাড়ালো ১ লাখ।