ঢাকাSunday , 17 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে করোনাভাইরাসে মৃত্যু কমেছে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। করোনায় মোট প্রাণহানি ৪ হাজার ৯৬ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্চের পর একদিনে এটাই সবচেয়ে কম ‍মৃত্যু।
স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা শনিবার টুইটারে জানালেন, নতুন করে ১ হাজার ৬১০ জন আক্রান্ত হওয়ায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৬৭ জন।
ইস্তানবুলসহ ১৫টি প্রদেশ এখন চারদিনের লকডাউনে। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটি আংশিকভাবে লকডাউন জারি করেছে।
২০ বছরের নিচে ও ৬৫ বছরের বেশি বয়সীদের বাড়িতেই থাকতে বলা হয়েছে, যদিও দিনে ঘণ্টাখানেকের জন্য বাইরে যেতে পারবেন তারা। এছাড়া শপিং মল, হেয়ার সেলুনসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে।