ঢাকাSaturday , 16 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ডে নতুন আক্রান্ত নেই, রোববার খুলছে শপিং মল-পার্ক

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে শনিবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত কিংবা মৃত্যুর খবর পাওয়া যায়নি। ৯ মার্চ মহামারি শুরুর পর এনিয়ে দ্বিতীয়বার একই দিনে কারো দেহে করোনা শনাক্ত হয়নি কিংবা তাতে মারা যায়নি। গত বুধবারও থাইল্যান্ডে আক্রান্ত আর মৃতের হার ছিল শূন্য।
এখন পর্যন্ত থাইল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৫ জন এবং মৃত্যু ৫৬। সব রোগীর মধ্যে ২ হাজার ৮৫৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং এখনো চিকিৎসা চলছে ১১৪ জনের। কোভিড-১৯ পরিস্থিতি প্রশাসন কেন্দ্রের মুখপাত্র ডা. তাউইসিল্প বিসানইয়োথিন শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আজ দেশে দুটি শূন্য। সব থাইদের ধন্যবাদ, যারা তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন।’
রোববার থেকে শপিং মল, রেস্তোরাঁ, পার্ক, জাদুঘর, পাঠাগার ও শিক্ষা কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বার খুলবে টেকওয়ে সার্ভিসের ভিত্তিতে, ফ্রি ওয়েট ট্রেনিং ও ইয়োগাসহ আংশিকভাবে খুলবে জিম। দেশজুড়ে কারফিউর সময় এক ঘণ্টা কমানো হয়েছে, এখন থেকে থাইরা রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ঘরের বাইরে বের হতে পারবেন না।