ঢাকাSaturday , 16 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মেডিক্যালে প্লাজমা সংগ্রহ শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনা রোগীর চিকিৎসায় প্লাজমা সংগ্রহ কার্যক্রম শুরু করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
করোনা থেকে সুস্থ হওয়া তিন চিকিৎসকের শরীর থেকে প্লাজমা সংগ্রহ প্রক্রিয়ার মধ্য দিয়ে শনিবার (১৬ মে) সকালে এ প্রক্রিয়া শুরু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলোজি বিভাগের অধ্যাপক এম এ খান জানিয়েছেন, ঢামেকের হাসপাতাল ভবন-২ এ চিকিৎসাধীন ৪৫ জন করোনা রোগীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হবে।
তিনি বলেন, এই থেরাপি প্রয়োগে বৈজ্ঞানিক গবেষণায় (ক্লিনিক্যাল ট্রায়াল) প্রায় দেড়মাস সময় লেগে যাবে।
তিনি আরও জানান, সংগ্রহ করা প্লাজমা পরীক্ষা করে দেখা হবে এন্টিবডি কতটুকু আছে। পরে করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে এ প্লাজমা।