ঢাকাThursday , 30 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনা মহামারিতে শিশুদের পাশে থুনবার্গ

Link Copied!

জলবায়ু পরিবর্তন রুখতে আন্তর্জাতিক আন্দোলনের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ এবার করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিলেন।
করোনা মহামারিতে শিশুদের সুরক্ষায় জাতিসংঘের সঙ্গে যোগ দিলেন এই ১৭ বছরের পরিবেশবাদী আন্দোলনকর্মী। কোভিড-১৯ রোগ প্রতিরোধে সাবান, মাস্ক ও গ্লাভস কেনার ক্যাম্পেইনে নাম লিখেছেন থুনবার্গ।
সুইডিশ কিশোরী করোনার বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফকে দিলেন ২ লাখ ডলার। জলবায়ু পরিবর্তন রুখে দাঁড়ানোর আন্দোলনে জমানো ফান্ড থেকে এ অর্থ ব্যয় করেছেন থুনবার্গ। ইউনিসেফ এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে থুনবার্গ বলেছেন, ‘জলবায়ু সংকটের মতো করোনাভাইরাস মহামারিও শিশু অধিকারকে ঝুঁকির মুখে ফেলেছে। এটা সব শিশুদের ওপর প্রভাব ফেলবে, এখন এবং দীর্ঘদিনের জন্য। তবে অরক্ষিত জনগোষ্ঠীর সবচেয়ে ক্ষতি হবে।’
থুনবার্গে মতে খাদ্য সংকট, সাস্থ্যসেবার অব্যবস্থাপনা, সহিংসতা ও শিক্ষার হার কমে যাওয়ার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে শিশুরা।