ঢাকাThursday , 30 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় স্থানীয় সংক্রমণ নেই দক্ষিণ কোরিয়ায়

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম করোনাভাইরাস হটস্পট ছিল দক্ষিণ কোরিয়া। অথচ গত ২৪ ঘণ্টায় দেশটিতে স্থানীয় সংক্রমণ শূন্য। ফেব্রুয়ারিতে মহামারি শুরুর পর প্রথম এমন ঘটনা ঘটলো দক্ষিণ কোরিয়ায়।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি বলছে, বৃহস্পতিবার নতুন করে চারজন করোনায় আক্রান্তের খবর মিলেছে। প্রত্যেকেই বাইরে থেকে সংক্রমিত। চারজনকেই পাওয়া গেছে বিমানবন্দরে। তাতে দক্ষিণ কোরিয়ায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৭৬৫ জনে। মৃত্যু হয়েছে একজনের, মোট ২৪৭।
দুই মাসে এটাই সর্বনিম্ন সংক্রমণ বলে জানিয়েছে কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
করোনা সংক্রমণের মধ্যেই দক্ষিণ কোরিয়া নির্বাচনও আয়োজন করেছিল, যেখানে প্রথম দফায় ভোট দিয়েছিল করোনা রোগীরাও।