ঢাকাThursday , 30 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরও ৪ হাসপাতাল কোভিড-১৯ পরীক্ষার অনুমোদন পাচ্ছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য আরও চারটি বেসরকারি হাসপাতালকে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে একথা জানান তিনি।
নাসিমা সুলতানা বলেন, আমরা পরীক্ষার পরিধি বাড়িয়েছি। ২৯টি ল্যাব থেকে রিপোর্ট পেয়েছি। নতুন করে কুমিল্লা মেডিকেল কলেজ, এভারকেয়ার হাসপাতাল লিমিটেড (সাবেক অ্যাপোলো) ও সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ফলাফল যুক্ত হয়েছে।
তিনি বলেন, ঢাকার মধ্যে ল্যাবএইড হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল এবং ঢাকার বাইরে তাহেরুন্নেসা মেডিক্যাল কলেজ হাসপাতাল, হেদায়েতুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল- এই চারটি বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ পরীক্ষার আবেদন করেছে। আবেদনগুলো বিবেচনাধীন। আজ অথবা কালকের মধ্যে পূর্বের শর্তে তাদের অনুমোদন দেওয়া হবে। অন্যান্য বেসরকারি হাসপাতালগুলো আমাদের নীতিমালা মেনে আবেদন করলে আমরা তা শর্ত সাপেক্ষে অনুমোদন দেবো।
করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (৩০ এপ্রিল) আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৬৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে আরও ৫৬৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জনে।