ঢাকাThursday , 23 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি ভাড়া কমাতে নাবিকের আহ্বান

Link Copied!

করোনার কারণে সার্বিক দিক বিবেচনা করে বাড়ি ভাড়া কমিয়ে আনা এবং হোল্ডিং ট্যাক্স ও ইউটিলিটি বিল মওকুফের আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার শিহাব উদ্দন খান এ আহবান জানান।
বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের কারেণ সরকারি ছুটি এবং লকডাউন চলায় দেশের বিপুলসংখ্যক মানুষ বাসার বাইরে যেতে পারছেন না। করতে পারছে না দৈনন্দিন কাজ। দেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। অনেক মানুষ হয়েছেন কর্মহীন। এর মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম।
একদিকে করোনাভাইরাসের আতঙ্ক, অন্যদিকে অর্থাভাব। এতে সাধারণ মানুষ অনেকটাই দিশেহারা। এ পরিস্থিতিতে সর্বসাধারণের পক্ষে বাসাভাড়া দিয়ে নগর জীবনে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আকস্মিক এই অর্থনৈতিক টানাপোড়নে বাসা ভাড়া বিষয়ে তাই একটি বাস্তবসম্মত ও যৌক্তিক সমাধান প্রয়োজন। বাড়িওয়ালা ও ভাড়াটিয়া উভয় পক্ষের সুবিধার কথা চিন্তা করে দুর্যোগকালীন সময়ে বাসা ভাড়া যৌক্তিক পর্যায়ে পুনঃনির্ধারণের দাবি জানাচ্ছে নাবিক।