ঢাকাThursday , 23 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ত্রাণের সুবিধায় প্রায় ৭ কোটি মানুষ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় সরকারি সাধারণ ছুটিতে আটকে পড়ে কর্মহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের বিপুল সংখ্যক মানুষ। মানবিক সহায়তার অংশ হিসেবে সরকারিভাবে তাদের ত্রাণ দেওয়া হচ্ছে।
সারাদেশে ২ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৬২২ পরিবারের ৬ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৯১৩ জন (প্রায় ৭ কোটি) মানুষ এই ত্রাণের সুবিধাভোগী বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের মতো দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে সরকার। মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশের ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিআর (গ্র্যান্ট রিলিফ) চাল বরাদ্দ করা হয়েছে ৯২ হাজার ৪৮০ টন। বিতরণ করা হয়েছে ৭১ হাজার ৯৮ টন। বিতরণ করা চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৬০ লাখ ৯০ হাজার ৯০টি এবং উপকারভোগী লোকসংখ্যা ২ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন।’
আরও বলা হয়, ‘৬৪ জেলায় এ পর্যন্ত জিআর নগদ টাকা মোট বরাদ্দ করা হয়েছে ৩৯ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ১৬৪ টাকা। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮৮২ টাকা । এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৩৪ লাখ ৮৬ হাজার ৮০৯টি এবং উপকারভোগী মোট লোকসংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৪০ জন।’
শিশু খাদ্য সহায়ক হিসেবে মোট বরাদ্দ ৭ কোটি ৮২ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৪৬৫ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭২৩টি এবং লোকসংখ্যা ২ কোটি ৫৬ লাখ ১১৯ জন বলেও জানানো হয়েছে।