স্পেনে করোনায় মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত কয়েক দিন ধরেই স্পেনে করোনায় মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। শনিবার মন্ত্রণালয় ৫৬৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। আর বৃহস্পতিবার দেশটিতে ৫৫১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ৪৫৩ তে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯১ হাজার থেকে বেড়ে ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ এ দাঁড়িয়েছে।

