ঢাকাSunday , 19 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি সংক্রমণে জারি করা লকডাউনের বিরুদ্ধে শনিবার যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের রাস্তায় হাজার মানুষ বিক্ষোভ করেছে।
নিউ হ্যাম্পশায়ারের কনকর্ডে বৃষ্টির মধ্যেই একসঙ্গে জমায়েত হন ৪০০ জন। তাদের বেশির ভাগই এসেছেন হেঁটে, কেউ কেউ গাড়িতে। তাদের সবার বার্তা, করোনার সংক্রমণ কমে যাওয়া অঙ্গরাজ্যগুলোতে লকডাউন বাড়ানোর প্রয়োজন নেই।
কয়েকজন সামরিক পোশাকে অস্ত্র হাতেও এসেছিলেন, তাদের মুখ ছিল ঢাকা।
টেক্সাসে ২৫০ জনের বেশি মানুষ বিক্ষোভ করেন অস্টিনের স্টেট ক্যাপিটলে। ইয়ং আমেরিকানস ফর লিবার্টির কর্মী জাস্টিন গ্রেইস বলেন, ‘টেক্সাস খুলে দেওয়ার সময় এসেছে। এখন সবার কাজে যাওয়ার সময়। সবার স্বেচ্ছায় জীবন চালানো উচিত, সরকারের জোরাজুরিতে নয়।’
ডোলোরেস নামের এক ব্যবসায়ী বললেন, ‘আমাকে আমার ব্যবসা বাঁচাতে হবে। আমাকে বেঁচে থাকতে হলে কাজ করতে হবে। নয়তো আমি মরে যাবো।’
করোনায় বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ ও মৃত্যু নিচে নামতে শুরু করেছে। ১ এপ্রিলের পর নিউইয়র্কে শনিবার সবচেয়ে কম ৫৩০ জন মারা গেছে।
কনকর্ডে স্লোগান ছিল ‘সংখ্যাগুলো মিথ্যা’, ‘নিউ হ্যাম্পশায়ার খুলে দেন’। তাদের সবার একটাই দাবি ৪ মে নির্ধারিত সময়ের আগেই লকডাউন প্রত্যাহার করুক সরকার।
অনেকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলছিলেন, ‘লিভ ফ্রি অর ডাই’। হয় মুক্ত জীবন নয়তো মৃত্যু। ৬৩ বছরের এক আন্দোলনকারী স্কিপ মার্ফি বলেছেন, ‘যা করা দরকার, তা স্বেচ্ছায় করতে পারলে মানুষ খুশি মনে সব করবে।’