ঢাকাSunday , 19 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিত্যপণ্য উৎপাদন ও সরবরাহে ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশ

Link Copied!

নিউজ ডেস্ক : করোনাকালীন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন, পরিবহন ও সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে সরাসরি আমদানিকারকের মাধ্যমে প্রাপ্ত ডকুমেন্টের বিপরীতে পণ্য ছাড় করার পাশাপাশি আমদানি দায় পরিশোধে বিলম্ব না করতে বলা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
এসব নির্দেশনা বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করোনা প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী উৎপাদন, পরিবহন ও সরবরাহ অব্যাহত রাখতে সহযোগিতা করতে হবে। এজন্য সরাসরি আমদানিকারকের মাধ্যমে প্রাপ্ত ডকুমেন্টের বিপরীতে পণ্য ছাড়করণ ও আমদানি দায় পরিশোধের ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ব্যাংকিং বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে সংশ্লিষ্ট সব পক্ষকে জানাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।