ঢাকাThursday , 9 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিছানায় উঠে বসেছেন বরিস জনসন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
এমনকি হাসপাতালের বিছানায় উঠেও বসেছেন তিনি।
দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
রিশি সুনাক জানান, বরিস জনসন এখন বিছানায় উঠে বসতে পারছেন এবং তার চিকিৎসকদের সাথে কথাবার্তা বলতে পারছেন।
প্রায় দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্ত হওয়ার ১০ দিন পর পরিস্থিতির অবনতি হওয়ায় গত রোববার তাকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে বরিস জনসনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।