ঢাকাMonday , 23 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল করল বিমান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনার প্রাদুর্ভাবের কারণে ফের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (২২ মার্চ) রাতে বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-যশোর-ঢাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
তাহেরা খন্দকার আরও জানান, ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-বরিশাল-ঢাকা রুটের ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানের জনসংযোগ কর্মকর্তা আরও জানান, আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে ঢাকা-সিলেট-ঢাকা রুটে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিজি ৬০১ ও বিজি ৬০২ ফ্লাইট বাতিল হয়েছে।
এছাড়া ২৯ মার্চ ও ৩০ মার্চের বিজি ৪০১ ও ৪০২ ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলেও তিনি জানান।
এর আগে ১৯, ২০, ২১ ও ২২ মার্চের কয়েকটি ফ্লাইট বাতিল করেছিল বিমান।