ঢাকাSaturday , 21 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীন থেকে ১০ হাজার কিট আসছে: পররাষ্ট্রমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রবাসীদের দেশে আসার ব্যাপারে বিভিন্ন ধরনের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ৪টি রুট ছাড়া বিশ্বের সব দেশ থেকে ফ্লাইট আসা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং, চীন- এই চারটি রুট চালু থাকবে।
শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, আমরা বাধ্য হয়ে ৪টি দেশের ফ্লাইট খোলা রেখেছি। পুরোটা তো লকডাউন করতে পারি না। কারণ আমাদের দেশের কোনো নাগরিকের জরুরি প্রয়োজনে দেশে আসতে হতে পারে। বিদেশি নাগরিক ও দূতাবাসের লোকজনের তার দেশে যেতে হতে পারে। এজন্য বিশেষ ব্যবস্থা রাখতে এ চারটি রুটের ফ্লাইট চালু রেখেছি।
মন্ত্রী বলেন, বিদেশফেরতদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে। তাই শনিবার মধ্যরাত থেকে ১০টি দেশের সঙ্গে প্লেন চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এসব দেশ হলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে আসা কোনো প্লেন বাংলাদেশে নামতে দেওয়া হবে না। ৩১ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।
মন্ত্রী বলেন, এ সময়ের মধ্যে যেই বিদেশ থেকে আসুক, ১৪ দিন অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ নিয়েছে। চীন থেকে ১০ হাজার কিট যে কোন সময় চাটার্ড প্লেনে দেশে পৌঁছাবে।
তিনি প্রবাসীদের প্রতি বাংলাদেশ সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে মেয়াদ বাড়াবে বিভিন্ন দেশ, দুঃশ্চিন্তার কারণ নেই।
ড. মোমেন আরও বলেন, মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় সভায় আমরা এসব সিদ্ধান্ত নিয়েছি। শনিবার সকালেই এই জরুরি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয় বলে তিনি জানান।